সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু,মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার

Passenger Voice    |    ০১:০৬ পিএম, ২০২৬-০৮-১০


সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু,মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের সম্মতি অনুসারে মরদেহ দেশে নিয়ে আসা হবে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ জন বাংলাদেশি নাগরিকের মৃতদেহের পরিচয় সনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে তাঁদের পরিবাবের সম্মতি অনুসারে লাশ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে রবিবার (৯ আগস্ট) সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রাণ হারান। নিহতদের মধ্যে ১৩ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা।

বাকি তিনজনের মধ্যে দুজন নাটোরের নলডাঙ্গার এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।