শিরোনাম
Passenger Voice | ১০:৫৫ এএম, ২০২৬-০৮-০৭
ময়মনসিংহের গফরগাঁওয়ে যাত্রীবাহী কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জামালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের প্রবেশের আগ মুহূর্তে ট্রেনটির সামনের অংশের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।’
ওসি আকতার হোসেন বলেন, ‘এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টা চলছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত