শিরোনাম
Passenger Voice | ১১:৫৫ এএম, ২০২৬-০৮-০৬
আজ থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হলো ২০২৪ সালের স্মৃতি সংরক্ষণ, জুলাই শহীদ ও যুদ্ধাদের স্মৃতি নিয়ে গঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে দর্শনার্থীদের জন্য জাদুঘরটি জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।
প্রথম দিনে সরাসরি জাদুঘরের কাউন্টার থেকে টিকিট নিতে ভিড় করেছেন দর্শনার্থীরা। তারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দেশে যে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই– সেটির প্রতীক হয়ে থাকবে এই জাদুঘর।
গতকাল বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করেন এবং সেখানে প্রবেশের অনুমতি ছিলো শুধু জুলাই শহীদের পরিবার ও জুলাই যুদ্ধাদের,কিন্তু জনসাধারণের জন্য গতকাল জুলাই জাদুঘর উন্মুক্ত না থাকরে ও আজ থেকে সবার জন্য তা উন্মুক্ত করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর খোলা থাকবে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতিদিন সর্বোচ্চ ৯শ' জন দর্শনার্থী জাদুঘরে প্রবেশের সুযোগ পাবেন। জাদুঘরের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে শিশুদের জন্য ২০ টাকা এবং বড়দের জন্য ৫০ টাকা।
দর্শনার্থীরা অনলাইনে বুকিংয়ের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন।
জাদুঘরের মূল ভবনে প্রবেশের জন্য প্রতিদিন তিনটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্লটে সর্বোচ্চ ৩শ' জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। স্লটগুলো হলো– সকাল ১১টা থেকে দুপুর ১টা, দুপুর ১টা থেকে দুপুর ৩টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
শুধু শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত