শিরোনাম
Passenger Voice | ০২:২৪ পিএম, ২০২৬-০৮-০৫
শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দিলে ধরে নেওয়া হবে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ বিশৃঙ্খল করতে সরাসরি ইন্ধন জোগাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর কাঁঠাল বাগান এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া। ভারতও এখন শেখ হাসিনাকে রাখতে চাইছে না। কারণ তাকে রাখা বা না রাখার সাথে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব পড়বে না ।
আসিফ মাহমুদ আরও মন্তব্য করেন যে, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটলেও দুই বছর অতিবাহিত হওয়ার পরও স্বৈরাচারী ব্যবস্থার পুরোপুরি পতন নিশ্চিত করা সম্ভব হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত