শিরোনাম
Passenger Voice | ০৩:২১ পিএম, ২০২৬-০৮-০৪
ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ১২ ডলার বেড়ে ৮৪ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে। আর যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৭৭ সেন্ট বা এক শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম প্রায় এক শতাংশ বেড়ে গেছে। খবর বিবিসি বাংলা।
আজ মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ১২ ডলার বেড়ে ৮৪ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে। আগের দিন ব্রেন্টের দাম সাত শতাংশ কমে গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৭৭ সেন্ট বা এক শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দিন এ তেলের দাম পাঁচ শতাংশ কমে প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।
দুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে এবং হরমুজ প্রণালিকে ঘিরে বিরোধ মেটাতে আলোচনা চলাকালে তিনি নতুন করে ইরানে কোনো হামলা চালানোর নির্দেশ দেবেন না। তার ওই ঘোষণার পরই তেলের দাম কমে গিয়েছিল।
তবে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের এ দাবি নাকচ করে বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে না এবং কোনো বৈঠকের পরিকল্পনাও নেই। এরপরই আবার বাড়তে শুরু করে তেলের দাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত