শিরোনাম
Passenger Voice | ০৩:০৬ পিএম, ২০২৬-০৮-০৪
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৪৬৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৬১৮টি যানবাহন ডাম্পিং এবং ৩২০টি যানবাহন রেকার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার (৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১০১টি, লালবাগে ১০৫টি, মতিঝিলে ২৩০টি, ওয়ারীতে ১২৭টি, তেজগাঁওয়ে ২৩৬টি, মিরপুরে সর্বোচ্চ ২৯৬টি, উত্তরায় ২৩০টি এবং গুলশান বিভাগে ১৪৩টি মামলা করা হয়েছে।
অভিযান চলাকালে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল রয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত