এলপিজি ১২ কেজির দাম বাড়ল ৭০ টাকা,সন্ধ্যা ৬টা থেকে কার্যকর

Passenger Voice    |    ০৫:২০ পিএম, ২০২৬-০৮-০২


এলপিজি ১২ কেজির দাম বাড়ল ৭০ টাকা,সন্ধ্যা ৬টা থেকে কার্যকর

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির দাম ১ হাজার ৫২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫৯৮ করা হয়েছে। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৭৪ দশমিক ৪০ টাকা থেকে কমিয়ে ৭৩ কমিয়ে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিজ্ঞপ্তিতে নতুন এই দামের তথ্য জানায়।

নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট ২০২৬ মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।