স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Passenger Voice    |    ০২:৫২ পিএম, ২০২৬-০৮-০২


স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের পুলিশ কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। 

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, মোহাম্মদ মনজুর আলম, এস এ এমডি হোসেন, আলহাজ মোহাম্মদ শামসুল আলম, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, একেএম আবদুল আলীম, অসিত কুমার সাহা, জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক, শরি’আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. হাফিজ মুজতবা রেজা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন, পর্যবেক্ষক হিসেবে ডিএসই থেকে মো. রাকিবুল ইসলাম ও মো. বাহারুল ইসলাম শাওন এবং সিএসই থেকে আলমগীর কবির, শেয়ারহোল্ডার ও অডিটরের প্রতিনিধিরা সরাসরি ও অনলাইনে অংশ নেন।

সভা পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব মো. মিজানুর রহমান।

সভায় ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন ও ডিরেক্টরস’ রিপোর্ট উপস্থাপনসহ ওই বছরে ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় শেয়ারহোল্ডাররা ব্যাংকের আর্থিক ও পরিচালন কার্যক্রম নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। 

ব্যাংকের চেয়ারম্যান সবার উপস্থিতি ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং শেয়ারহোল্ডারদের পরামর্শ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। 

সভায় সমাপনী বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী।

সভায় গত অর্থবছরের বার্ষিক হিসাব বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদনসহ সব আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।