শুধু বিমান টিকিট নয়, আনুষাঙ্গিক খরচ কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে

Passenger Voice    |    ০১:৫১ পিএম, ২০২৬-০৭-৩০


শুধু বিমান টিকিট নয়, আনুষাঙ্গিক খরচ কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে

শুধু বিমান টিকিট নয় আনুষাঙ্গিক খরচ কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরাহ মেলায় তিনি এ কথা বলেন। 

বিমান প্রতিমন্ত্রী বলেন, হজের ভাড়া কমানোর সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের। হজের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সৌদি রাষ্ট্রদূত ডাকা হয়েছিল, এ সময় খরচ আরও কমানোর জন্য আলোচনা হয়েছে।  

এসময় প্রতিমন্ত্রী জানান, সরকার ডি ক্যাটাগরির টাকায় সি ক্যাটাগরি নিশ্চিত করার চেষ্টা করছে। এতে হাজীদের অনেকটা সুবিধা হবে।