শিরোনাম
Passenger Voice | ১২:৩০ পিএম, ২০২৬-০৭-৩০
নিম্মচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রভাবে আজ ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এবং ছত্তিশগড় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
অন্যদিকে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই আবহাওয়া পরিস্থিতির প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রভাবে আজ ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য (২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস) কমতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার দেশব্যাপী আবহাওয়ার পূর্বাভাসের তথ্য অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত