শিরোনাম
Passenger Voice | ০৪:৩৭ পিএম, ২০২৬-০৭-২৯
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ৭৮০ কেজি কিউ জাতের আনারস উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
বুধবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার বিখ্যাত 'কিউ' জাতের আনারসগুলো পাঠানো হয়।
১০০টি কার্টনে করে আসা আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস।
তার কাছে আনারসগুলো হস্তান্তর করেন ত্রিপুরা রাজ্য সরকারের হর্টিকালচার বিভাগ।
এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের জন্য উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি আম পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় স্থলবন্দরে ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ডিরেক্টর ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার অংশ হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য এ উপহার পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের আম উপহার দেওয়া হয়েছিল। তারই প্রতিদান হিসেবে ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস উপহার দেওয়া হলো।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত