শিরোনাম
Passenger Voice | ০৪:২২ পিএম, ২০২৬-০৭-২৯
অবতরণ করতে বাধ্য হয়েছে ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। উড়োজাহাজটি ভারতের মুম্বাই শহর থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দিকে রওনা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ জানিয়েছে, গতকাল সোমবার সালে ১৯৪ জন যাত্রী নিয়ে মুম্বাই থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর উড়োজাহাজটি। ফ্লাইট নম্বর ছিল ৬ই ১৪৫২।
কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই উড়োজাহাজটির কার্গো অংশ থেকে ধোঁয়া উঠতে দেখে তা পাইলটকে জানান একজন ক্রু। তারপর পাইলট তাৎক্ষণিকভাবে গুজরাটের রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
বিমানের ১৯৪ জন যাত্রীর সবাই সম্পূর্ণ অক্ষত ছিলেন। রাজকোট বিমানবন্দরে নামার পর তাদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করেছে ইন্ডিগো এয়ারলাইন্স।
ঠিক কী কারণে বিমানের কার্গো অংশ থেকে ধোঁয়া উঠছিল— সে সম্পর্কে কিছু জানা যায়নি। ইন্ডিগো এয়ারলাইন্স থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ধোঁয়ার উৎস ও কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কোম্পানি কর্তৃপক্ষ।
ইন্ডিগো এয়ারলাইন্স ভারতের অন্যতম প্রথম সারির বিমান পরিষেবা সংস্থা। ভারতের অভ্যন্তরে ৮০টি এবং আন্তর্জাতিক পর্যায়ে ৩০টি গন্তব্যে যায় এই সংস্থার উড়োজাহাজ।
সূত্র : গালফ নিউজ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত