শিরোনাম
Passenger Voice | ০৩:৫৭ পিএম, ২০২৬-০৭-২৯
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। সেখানে তার জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে বলে মেঘলা মুক্তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অ্যাডমিনের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়।
ফেসবুক পোস্টে লেখা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আছেন এবং তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তাকে প্রার্থনায় রাখুন। আমরা তার সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করছি।’
অপপ্রচার না চালানোর অনুরোধ জানিয়ে ফেসবুক পোস্টে আরও লেখা হয়েছে, ‘দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। আমরা নতুন কোনো আপডেট পাওয়ামাত্রই তা অফিশিয়াল পেজে জানিয়ে দেব।’
এর আগে ২৭ জুলাই নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছিলেন মেঘলা মুক্তা। নিজের ভাঙা মুঠোফোন সেটের কয়েকটি ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘আমার ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কিছুদিন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকব। আপনারা আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাবেন না। জরুরি বা গুরুত্বপূর্ণ কিছু থাকলে সরাসরি নম্বরে কল করবেন।’
এমন পোস্টের দুই দিনের মাথায় অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দুর্ঘটনার খবর জানানো হলো। মেঘলা মুক্তা আলোচনায় আসেন তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’–তে অভিনয় করে। তেলেগু সিনেমার পাশাপাশি মেঘলা মুক্তা বাংলাদেশের ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’সিনেমায় অভিনয় করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত