রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতে সিইসি

Passenger Voice    |    ১২:৫৩ পিএম, ২০২৬-০৭-২৮


রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতে সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনার জন্য ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সিইসি এ এম এম নাসির উদ্দিনের বৈঠক শুরু হয়েছে। এ সময় তিন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম, তাহমিদা আহমদ এবং ইসি সচিব ও সংসদ সচিবালয় সচিব উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে কবে—এই প্রশ্নের উত্তরে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এ সাক্ষাতে আলোচনা হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গুরুতর অসুস্থতার কথা জানিয়ে ২৪ জুলাই শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন।

সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করছেন। আর সেই পর্যন্ত স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন ডেপুটি স্পিকার কায়সার কায়সার কামাল।

রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে ক্ষেত্রে ২২ অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে।