শিরোনাম
Passenger Voice | ১২:০৬ পিএম, ২০২৬-০৭-২৭
রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্সের পেছনে অবস্থিত আখতার ফার্নিচারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি বড় কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ২০- ৪৪৫৭)।
রোববার (২৬ জুলাই) দিবাগত মধ্যরাতে দুই লেনের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে আড়াআড়িভাবে উল্টে যায় কাভার্ডভ্যানটি। এতে করে ঢাকাগামী যানবাহন চলাচলের লেন স্বাভাবিক থাকলেও ঢাকা থেকে আউটগোয়িং সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়ে পড়েছে।
বিআরটি লেনের সামনে সেই মধ্যরাত থেকে পড়ে আছে কাভার্ডভ্যানটি। দুই দফায় ছোট বড় মিলিয়ে দুটি রেকার দিয়ে চেষ্টা করেও কাভার্ডভ্যানটি সরাতে পারেনি ট্রাফিক পুলিশ।
উত্তরা ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) এসএম হাসিবুর রহমান বলেন, দুর্ঘটনায় পতিত কাভার্ডভ্যানটি মালামাল বোঝাই এবং তালাবদ্ধ করা আছে। চালক ও স্টাফ পলাতক বা গাড়ি উদ্ধারের উদ্দেশ্য দূরে কোথায়ও গেছে।
তিনি বলেন, আমাদের রেকার দিয়ে এ গাড়ি সরানো যাচ্ছে না। রাজারবাগের বড় রেকার-১ বর্তমানে নষ্ট রয়েছে। দুই লেনে দিয়ে ইনকামিং গাড়ি সচল রয়েছে। ঢাকা থেকে ফিরতি লেনে যান চলাচল স্বাভাবিক থাকলেও সীমিত বা বাধাগ্রস্ত হয়ে পড়েছে।
তিনি বলেন, গাড়িটিতে থাকা নম্বরে যোগাযোগ করে মালিকপক্ষকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। মালামাল আনলোড করে তারপর কাভার্ডভ্যানটি সরিয়ে নিতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত