সন্ধ্যা ৬টার মধ্যে ৬ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

Passenger Voice    |    ১১:০৫ এএম, ২০২৬-০৭-২৬


সন্ধ্যা ৬টার মধ্যে ৬ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে বলেও পূর্বাভাসে জানানো হয়।