শিরোনাম
Passenger Voice | ০৬:০৪ পিএম, ২০২৬-০৭-২৫
শুধু নির্দিষ্ট কোনো সময়ে নয়, সরকার বন্যার্তদের সব সময় সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সব সময় মানুষের পাশে থাকে এবং দেশ যেকোনো দুর্যোগ পরিস্থিতি সামলে উঠার সক্ষমতা রাখে। এ সময় তিনি সাভার উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফাইজুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শওকত ওসমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত