শিরোনাম
Passenger Voice | ১১:১১ এএম, ২০২৬-০৭-২৪
বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। যার অংশ হিসেবে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ দালালকে শাস্তি দিয়েছেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান।
শাস্তি হিসেবে ৫ দালালকে কারাদণ্ড ও ৩ জন দালালকে অর্থদন্ড দেয়া হয়েছে।
আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ৫ জন প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে ২০০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন বিআরটিএ এর ভ্রমমাণ আদালত। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন- বাবুল হোসেন (৩৮), মোঃ কাওসার আলী(৩০),আব্দুল্লাহ আল রাজীব (৪০),
আব্দুল মান্নান (৪৬), মোঃ শামীম (৩৪)।
এ বিষয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত