শিরোনাম
Passenger Voice | ০৩:৫৫ পিএম, ২০২৬-০৭-২৩
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনে ব্যবহৃত অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে মোবাইল কোর্ট চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়। অভিযানে দুইটি বাস থেকে চারটি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া বাইপাস সড়কে এ অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।
অভিযানে দুইটি পৃথক মামলায় প্রতিটি বাসকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।
তিনি জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও জনস্বার্থে অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত