শিরোনাম
Passenger Voice | ০৪:১০ পিএম, ২০২৬-০৭-২২
পচা গন্ধের উৎস খুঁজতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত উচ্ছ্বাস কর্মকার (২৬) বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি মেসের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভোলা-বরিশাল সড়কের পাশে ক্যাম্পাসসংলগ্ন একটি ভবনের নিচতলায় একা থাকতেন উচ্ছ্বাস। কয়েক দিন ধরে তার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। এ সময় পাশের কক্ষের শিক্ষার্থীরা দুর্গন্ধ পেয়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উচ্ছ্বাসের মরদেহ পাওয়া যায়। কয়েক দিন আগেই তার মৃত্যু হওয়ায় মরদেহে পচন ধরে এবং দুর্গন্ধ ছড়ায়।
বরিশাল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত