হিলিতে সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Passenger Voice    |    ০২:৪৬ পিএম, ২০২৬-০৭-২১


হিলিতে সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি) আয়োজনে হাকিমপুর উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী  আতাউর রহমান।

কর্মশালায় হিলির গ্রামীন সকড়গুলো মাস্টারপ্ল্যান এর মাধ্যমে উন্নয়ন ও মানুষের চলাচলের উপযোগী করা হবে বলে জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, ইঞ্জিনিয়ার কামরুল হাসান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, হিলি প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল রানা সহ আরো অনেকে।