ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

Passenger Voice    |    ০২:৩৯ পিএম, ২০২৬-০৭-২১


ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, 'শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় ট্রাকটি যাওয়ার সময় একটি অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয়রা আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরমধ্যে দুইজন অচেতন অবস্থায় ছিল।'

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, 'হাসপাতালে তিনজন নারী ও অটোরিকশার চালককে আহত অবস্থায় নিয়ে আসা হয়। এরমধ্যে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেছেন। অটোরিকশার চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছে। গুরুতর অবস্থায় এক নারী হাসপাতালে ভর্তি আছেন। এ দুর্ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে।'