শিরোনাম
Passenger Voice | ১২:৩৫ পিএম, ২০২৬-০৭-২১
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই হজ প্যাকেজ ঘোষণা করেন তিনি।
সরকারি মাধ্যমে আগামী বছরের জন্য হজ প্যাকেজ-১ এবং হজ প্যাকেজ-২ ঘোষণা করা হয়েছে।
হজ প্যাকেজ-১ এ খরচ পড়বে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। আর হজ প্যাকেজ-২ এ খরচ পড়বে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
এ ছাড়াও, বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ ঘোষণা করা হয়। বেসরকারি মাধ্যমে খরচ পড়বে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত