মিরপুর বিআরটিএ’তে ৬ দালালকে শাস্তি

Passenger Voice    |    ১২:২৬ পিএম, ২০২৬-০৭-২০


মিরপুর বিআরটিএ’তে ৬ দালালকে শাস্তি

বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেলে দালালি এবং তদবির বাণিজ্য যেন কোনভাবেই বন্ধ করা সম্ভব হচ্ছে না। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সংস্থাটি। গতকাল রবিবার এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জন দালালকে শাস্তি দিয়েছেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান।

আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ১ জনকে ৩ মাসের ও বাকি ৩ জন প্রত্যেককে ২মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জনকে মোট ৩৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন,মোঃ ইমরান হোসেন(২৩), মোঃ ইমরান আলী(২০), মোঃ রফিক(৪০), মোঃ মিজানুর রহমান (৫১)।
অর্থদন্ডপ্রাপ্তরা হলেন-  নিত্য  চন্দ্র সেন (৪০),মোঃ শামীম (৪৬)

এ বিষয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।