শিরোনাম
Passenger Voice | ১০:৪৪ এএম, ২০২৬-০৭-১৯
চট্টগ্রাম নগরে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে পাঁচটি নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে নগরীর বিভিন্ন সড়কের পাশে, টুলবক্সে ও ওভারব্রিজে ব্যানার-ফেস্টুন টাঙিয়ে এসব নির্দেশনা প্রচার করতে দেখা যায় ট্রাফিক পুলিশের সদস্যদের।
সিএমপির পাঁচ নির্দেশনা:
পুলিশের নাম ব্যবহার করে কোনো সিএনজিচালিত অটোরিকশায় টোকেন বিক্রি করা যাবে না। টোকেন বিক্রির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোনো ধরনের টোকেন প্রদর্শন করা হলে গাড়ি আটক করা হবে।
সড়কে চলাচলের জন্য টাকার বিনিময়ে কোনো ধরনের টোকেন গ্রহণ না করতে সিএনজিচালিত অটোরিকশার চালকদের অনুরোধ করা হয়েছে।
অটোরিকশায় টোকেন প্রদানের সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই।
যাত্রী ওঠানামার জন্য নির্ধারিত স্থান ছাড়া যেখানে-সেখানে সিএনজিচালিত অটোরিকশা পার্কিং করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে গাড়ি আটক করা হবে।
গ্রাম সিএনজি অটোরিকশা ও ‘অনটেস্ট’ সিএনজি অটোরিকশা মেট্রোপলিটন এলাকায় চলাচল করতে পারবে না। প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে গাড়ি আটক করা হবে।
ব্যাটারিচালিত অটোরিকশা মূল সড়কে প্রবেশ করলে, উল্টো পথে চলাচল করলে কিংবা সেতুতে ওঠার চেষ্টা করলে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি আটক করা হবে।
সিএমপির ট্রাফিক-বন্দর বিভাগ জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য বা নিয়ম ভঙ্গ করলে গাড়ি আটকসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত