শিরোনাম
Passenger Voice | ১২:০৬ পিএম, ২০২৬-০৭-১৮
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়েছে। তবে সাগরের উত্তরাংশে প্রবল অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু। আর সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিও হতে পারে।
গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নীলফামারী জেলায় ডিমলায়, যার পরিমাণ ছিল ১২৯ মিলিমিটার। এ সময় সিলেটে বৃষ্টি হয়েছে ৯৯ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর ওডিশা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছ। এর প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপরে তারতম্যের আধিক্য বিরাজ করছ। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পার।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলো ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে।
আজ সকালে এ কথা জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ। তিনি বলেন, বর্ষাকালের এই সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে কোনো না কোনো অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে। মৌসুমি বায়ু সাগরে প্রবল অবস্থায় এবং বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় থাকায় আজ রংপুর, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। আর ঢাকা ও আশপাশের অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রখর রোদ না পড়লেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি হলেও ভ্যাপসা ভাব কিছুটা থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত