নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

Passenger Voice    |    ১২:৪৯ পিএম, ২০২৬-০৭-১৭


নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকেও একই তথ্য জানানো হয়েছে।  

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামি ২৩ জুলাই খোন্দকার মিসবাহ উল আজীম ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং ওইদিনই তিনি নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণের দিন থেকে তিন বছরের জন্য তিনি নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন। 

২০২৩ সালের ২৪ জুলাই তিন বছরের জন্য বাংলাদেশের ১৭তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নাজমুল হাসান।