শিরোনাম
Passenger Voice | ১১:০৩ এএম, ২০২৬-০৭-১৬
দালালি ও তদবির বাণিজ্যের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র ঢাকা মেট্রো সার্কেল-১ । নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সংস্থাটির মিরপুর শাখা। যার অংশ হিসেবে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ৩জনকে অর্থদন্ড দেয়া হয়েছে।
এ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান।
আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ২ জনের প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে মোট ২০০০০/- (বিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, ১.মোঃ মোজাফফার হোসেন(৫০), ২.মাহমুদ হাসান (৫৮)।
এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই গ্রাহক হয়রানি রোধ ও নির্বিঘ্ন সেবা নিশ্চিতে দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত