শিরোনাম
Passenger Voice | ০১:৩১ পিএম, ২০২৬-০৭-১৪
চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ত্রুটি ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।মঙ্গলবার (১৪ জুলাই) পরীক্ষা স্থগিতের পাশাপাশি আট দফা দাবি জানিয়ে সরকারের কাছে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, এক ঘণ্টার মধ্যে তাদের উত্থাপিত দাবিগুলো মেনে নেওয়া না হলে তারা দিনব্যাপী এই মহাসড়ক পুরোপুরি অবরোধ করে রাখবেন।
এই অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশে সব ধরনের যান চলাচল ব্যাহত হচ্ছে, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা জনসাধারণের কোনো দুর্ভোগ সৃষ্টি করতে চান না। বরং একটি মানবিক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই তারা এই কর্মসূচি পালন করছেন।
এদিকে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন থানা ও ট্রাফিক পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত