শিরোনাম
Passenger Voice | ১২:১৬ পিএম, ২০২৬-০৭-১৪
নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাট চলাচলকারী ফেরি মহানন্দা মেঘনা নদীর চরে আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে এ ফেরিটি মেঘনা নদীর চরে আটকে যায় বলে নিশ্চিত করেন, ফেরিটির মাস্টার মো. করিম।
তিনি বলেন, ফেরিটিতে আড়াই শতাধিক যাত্রীবাহী এবং ১৬টি পণ্যবাহী যানবাহন আছে।
যাত্রীদের অভিযোগ, ফেরিটি সকাল সাড়ে ৬টায় চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার কথা থাকলেও একঘণ্টা দেরিতে ছাড়া হয়। ফলে জোয়ারের অভাবে ফেরি আটকে পড়েছে এবং তারা ভোগান্তিতে পড়েন।
হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছের আড়তদার আকবর হোসেন বলেন, নদীতে নাব্যতা সংকট এবং দেরিতে ফেরি ছাড়ার কারণে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে যাত্রীদের।
তবে মাস্টার মো. করিমের দাবি, ঘাটে নাব্য সংকট সংকটসহ নানা কারণে ফেরি ছাড়তে মিনিট দশেক দেরি হয়েছে। ৭টা ৪০ মিনিটে ভাটার শেষ দিকে ফেরি ছাড়ায় এ সমস্যায় পড়তে হয়েছে।
ফেরির উদ্ধার নিয়ে তিনি বলেন, আসলে এখন কিছুই করার নাই। সাড়ে ১০টার দিকে জোয়ার আসলে তখন ফেরি ছাড়া যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত