শিরোনাম
Passenger Voice | ০৪:৫০ পিএম, ২০২৬-০৭-১৩
নীলফামারীর জলঢাকায় দীর্ঘদিনের বেহাল সড়ক সংস্কার এবং সড়কটির একটি ভাঙা ব্রিজ পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া থেকে ক্যানেলের পাড় যাওয়ার সড়কটির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়নের মাদক বিরোধী কমিটির আয়োজনে এ সময় বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা মোহাইমেনুর রহমান সানা, সদস্য সচিব সুমন আল হোসাইন, এলাকাবাসী রাশেদুল ইসলাম, আব্দুল জব্বার, আকরাম আলী, বিলকিস বেগমসহ অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ চললেও সমস্যা সমাধানে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে হাজীপাড়া থেকে ক্যানেলের পাড় পর্যন্ত রাস্তাটি সংস্কার এবং ভেঙে পড়া ব্রিজটির স্থানে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের জোর দাবি জানাই। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয়রা।
এ বিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, সরেজমিনে লোক পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে। দ্রুত সড়ক সংস্কার ও নতুন ব্রিজ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত