শিরোনাম
Passenger Voice | ০২:৩৬ পিএম, ২০২৬-০৭-১৩
টানা তিন ঘণ্টার ভারি বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে রাস্তা-ঘাট। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেক পরীক্ষার্থী। কেউ কেউ আবার নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। সোমবার (১৩ জুলাই) সকালে পৌনে ১০টায় কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী সামিয়া আলম বলেন, দেশজুড়ে প্রাকৃতিক দুর্যোগ চলছে। এ পরিস্থিতে বোর্ড পরীক্ষা অন্তত স্থগিত রাখার উচিত ছিল। বৃষ্টিতে ভিজে পুরো পথ পানি মাড়িয়ে পরীক্ষার কেন্দ্রে এসছি। রাস্তা থেকে পরীক্ষার হলে যে পারছিনা। কয়েক জন ভাইয়ে সহযোগীতায় পৌকায় কেন্দ্র প্রবেশ করেছি। হলের মধ্যে অধিকাংশ পরীক্ষার্থীকে জামা-কাপড়ে ভেজা।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার বলেন, এ কেন্দ্রে আটটি কলেজের ২১০০ পরীক্ষার্থী আছে। মাঠে পানি থাকলেও রুমের ভেতর পানি নেই। যে সকল পরীক্ষার্থী একটু দেরিতে কেন্দ্রে এসেছে তাদের অতিরিক্ত সময় দিতে বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ সাংবাদিকদের বলেন, বোর্ডের অধীন ৬ জেলায় ভারি বর্ষণে কেন্দ্রের সামনে ও রাস্তায় জলাবদ্ধতা দেখা দিলেও কক্ষের ভেতর কোথাও পানি ঢোকেনি। যেসব পরীক্ষার্থী কিছুটা বিলম্বে কেন্দ্রে গেছে তাদের বিষয়টি সহানুভূতির সাথে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি, কোনো পরীক্ষার্থীর পরীক্ষা দিতে সমস্যা হবে না।
কুমিল্লা সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, অতি ভারি বৃষ্টির কারণে ড্রেন ও খালের পানি প্রবাহ ধীর গতির কারণে রাস্তায় পানি জমে গিয়েছে। ভোর থেকে সিটি করপোরেশনের কর্মীরা পানি অপসারণে কাজ করছে। আমি নিজেও পরিদর্শনে বের হয়েছি। যেখানে যেখানে পানি বাঁধাগ্রস্ত হচ্ছে সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আমরা দীর্ঘদিনের পানিবদ্ধতার সমস্যা স্থায়ীভাবে নিরসনের জন্য সমস্যা চিহ্নিত করে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছি।
কুমিল্লা আবহাওয়া কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান বলেন, সোমবার সকাল ৬ থেকে ৯টা পর্যন্ত কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া গত রোববার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। দিনভর আরও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত