ফেনীতে সড়কে ক্ষতিগ্রস্থ ২৩ পরিবারকে ১ কোটি ৯ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান বিআরটিএর

Passenger Voice    |    ০৭:১৩ পিএম, ২০২৬-০৭-১২


ফেনীতে সড়কে ক্ষতিগ্রস্থ ২৩ পরিবারকে ১ কোটি ৯ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান বিআরটিএর

ফেনী জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হয়ে চরম বিপর্যয়ের মুখে পড়া ২৩ পরিবারকে এক কোটি নয় লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

বৃহস্পতিবার  ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদানের চেক হস্তান্তর করে বিআরটিএ।

এসময় ফেনী জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ২১ টি পরিবারের মধ্যে ১ কোটি  ৫ লক্ষ টাকা এবং আহত ২ টি পরিবারের মাঝে ৪ লক্ষ টাকা, সর্বমোট ২৩ টি পরিবারের মধ্যে  ১ কোটি ৯ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, কারো হাত-পা হারানো, আবার কেউ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করা—এমন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের নির্দেশনায় এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিআরটিএ আশা প্রকাশ করেছে, এই অনুদান তাদের পুনর্বাসন ও জীবন পুনর্গঠনে সহায়ক হবে।

বিআরটিএর ট্রাস্টি বোর্ডের আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) মো: আল ফায়সাল এবং ফেনী জেলার সড়ক পরিবহন বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উদ্দিন। আরও  উপস্থিত ছিলেন ফেনী জেলার মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।