জেলের জালে ৪০ কেজির কাতলা!

Passenger Voice    |    ০৩:৪৬ পিএম, ২০২৬-০৭-১২


জেলের জালে ৪০ কেজির কাতলা!

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে ৪০ কেজি ওজনের এক কাতলা মাছ ধরা পড়েছে। মাছটিকে দেখতে স্থানীয়রা ভীড় জমান।পরে মাছটি ১১৫০ টাকা কেজি দরে ৪৬ হাজার টাকায় বিক্রি করেন জেলেরা।শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে ভেড়ামারার রায়টা পাথরঘাট এলাকায় পদ্মা নদী থেকে এ মাছ ধরেন স্থানীয় জেলেরা।

জানা যায়, দুপুরে স্থানীয় জেলে মুরাদের নেতৃত্বে পদ্মা নদীতে মাছ ধরার জন্য বেড়জাল ফেলেন জেলেরা। পরে বিকেলে জাল তোলার সময় তারা জালে বড় কিছু আটকা পড়েছে এমনটি বুঝতে পারেন।জাল তোলার পরে বড় আকারের কাতলা মাছ উঠে আসে।

জেলে মুরাদ আলী বলেন, এত বড় কাতলা মাছ এর আগে কোনদিন দেখিনি বা ধরিনি।পদ্মা নদীর এ অংশে এমন বিশাল মাছ ধরা পড়ার ঘটনাও বিরল।

পদ্মায় বড় মাছ ধরা পড়েছে এমন খবর ছড়িয়ে পড়লে ভেড়ামারা শহরের বাসিন্দা রিপন তার বন্ধুদের নিয়ে মাছটি কিনে আনেন জেলেদের কাছ থেকে।

ক্রেতা রিপন হোসেন বলেন, ‘৪০ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ১১৫০ টাকা দরে কিনেছি। মোট দাম পড়েছে ৪৬ হাজার টাকা। 

আমরা কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনেছি। পরে সেটিকে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি’।