বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দালালকে অর্থ ও কারাদন্ড

Passenger Voice    |    ১১:৪০ এএম, ২০২৬-০৭-১০


বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দালালকে অর্থ ও কারাদন্ড

বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেলে দালালি এবং তদবির বাণিজ্য যেন কোনভাবেই বন্ধ করা সম্ভব হচ্ছে না। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জন দালালকে শাস্তি দিয়েছেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান।

আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ৩ জনেক ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ০৩ জনকে মোট ২৮০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন বিআরটিএ এর ভ্রমমাণ আদালত। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

রাদন্ডপ্রাপ্তরা হলেন-  নিত্য  চন্দ্র সেন (৪০),মোঃ শামীম (৪৬), পিতাঃ মোঃ আরব আলী ও আবজালুল হাসান (৫৬)।

এ বিষয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান সাংবাদিকদের বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দালালের শাস্তিবলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।