শিরোনাম
Passenger Voice | ০৩:০১ পিএম, ২০২৬-০৭-০৯
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়তে। এখান থেকে বের হওয়া খুবই জরুরি। কিন্তু সভ্য দেশ হয়েও যেভাবে যত্রতত্র কলকারখানা তৈরি করা হচ্ছে, তা কাম্য নয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) পরিবেশ দিবসে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বেশিরভাগ মানুষ পরিবেশ সম্পর্কে অজ্ঞ। তাই মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে।
এ সময় নির্বাচনের আগেই দেয়া প্রতিশ্রুতি পূরণে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কোন পরিবেশে কেমন গাছ লাগাতে হবে– এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। ইউক্যালিপটাসের মতো ক্ষতিকর গাছ লাগানো থেকে বিরত থাকার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় জাতীয় পরিবেশ পদক পেয়েছেন তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান। বৃক্ষরোপনে জাতীয় পুরস্কার পেয়েছেন সাত শ্রেণিতে মোট ২১ জন।
উল্লেখ্য, গত সোমবার (৬ জুলাই) বিশ্বের ১৭৩টি বসবাস অযোগ্য শহরের তালিকা প্রকাশ করে বিশ্বের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট গ্রুপের গবেষণা বিভাগ ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। ২০২৫ সালেও একই অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত