শিরোনাম
Passenger Voice | ১২:১৩ পিএম, ২০২৬-০৭-০৯
২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৭১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার কয়েকটি উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনদুর্ভোগ বেড়েছে। এছাড়া আরও দুই দিন ভারী বৃষ্টির হতে পারে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এ বৃষ্টিপাত রেকর্ড করে পতেঙ্গা আবহাওয়া অফিস।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী ও ফটিকছড়ির নিম্নাঞ্চল। এসব এলাকায় বসতবাড়ি, স্থানীয় সড়ক ও কৃষিজমিতে পানি উঠে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় ২৭১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত