শিরোনাম
Passenger Voice | ১১:০৯ এএম, ২০২০-০৭-২৯
আজ বুধবার সকালে বইপ্রেমীদের তীর্থস্হান চট্টগ্রাম বাতিঘরে উদ্বোধন করা হয়েছে বাংলা একাডেমির পুরষ্কারপ্রাপ্ত জনপ্রিয় কথাসাহিত্যিক এস এম মোশতাক আহমেদ খানের ডিজিটাল একক বইমেলা।
দেশের জনপ্রিয় এই কথাসাহিত্যিকের লেখা মোট ১০৮টি বইয়ের বিপুল সমাহারে করা এই আয়োজনটি চলবে ২৮,২৯,৩০, ও আগামী ৩১ জুলাই পর্যন্ত।বাতিঘর সূত্র জানায় এ বইমেলায় পাঠকের পছন্দের যেকোন বই ফ্রীতে ডেলিভারি দেয়া সহ ৩টি বইয়ের সাথে ডেলিভারি চার্জও দেয়া হচ্ছে বিনামূল্যে ।যার কারণে বইমেলাটিতে ব্যাপক চাহিদাও লক্ষ্য করার মতো ছিল।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের কোটি কোটি মানুষ যখন অঘোষিত লকডাউনে বন্দি সময় পার করছিল তখন থেকেই পাঠকদের জন্য একের পর এক বই সামাজিক যোগাযোগ মাধ্যমে (পিডিএফ ফাইল) উন্মুক্ত করেছিলেন তিনি।বই নিয়ে এমন ব্যাতিক্রমী উদ্যোগের ব্যাপারে মোশতাক আহমেদ একুশে জার্নাল’কে বলেন” করোনা পরিস্থিতিতে অসংখ্য বইপ্রেমীরা পাঠাগারে যেতে পারছে না,তাই সে বিষয়টি অনুধাবন করে আমার কিছু বই উন্মুক্ত করেছিলাম,তাতে আলহামদুলিল্লাহ অনেক সাড়াও পেয়েছি।
সেই ধারাবাহিকতায় এবার ডিজিটাল বইমেলার উদ্যোগ নেয়া হলো।এর মাধ্যমে আমার লেখা সকল বই বাতিঘরের নিদিষ্ট ওয়েবসাইটে গিয়ে অর্ডার করলেই পাঠকের হাতে সময় মতো পৌঁছে যাচ্ছে।
উল্লেখ্য বাংলাশের সাইন্স ফিকশন বইয়ের নন্দিত এ লেখকের প্রকাশিত নতুন বই” ইডিন,ইলিন,জোছনার ছায়া, ও মৃত্যু প্রাসাদ” চলতি বছরের অমর একুশে বইমেলায় ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছিল।
এছাড়াও মোশতাক আহমেদের লেখা “নিহির ভালোবাসা” নামের বই গোটা বাংলাদেশের পাঠক মহলে পেয়েছিল তুমুল সাড়া।ব্যক্তি মোশতাক আহমেদ একজন আপাদমস্তক লেখকের তকমা ছাপিয়েও দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত