শিরোনাম
Passenger Voice | ০৪:৫১ পিএম, ২০২৬-০৭-০৭
টানা বৃষ্টিতে রেল লাইনে পানি জমায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায় আটকা পড়েছে।
মঙ্গলবার বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি আটকা পড়ে। বিকাল সোয়া ৩টার দিকেও ট্রেনটি কক্সাবজারের উদ্দেশ্যে যাত্রা করতে পারেনি।
ষোলশহর স্টেশনের মাস্টার আরিফুল ইসলাম বলেন, ৬৫০ জনের বেশি যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের দিকে যাচ্ছিল। ষোলশহর স্টেশন পার হয়ে কিছু দূর গিয়ে ট্রেনটি পানির কারণে আর এগোতে পারেনি।
পরে ট্রেনটি পিছিয়ে ষোলশহর স্টেশনে এনে রাখা হয়েছে জানিয়ে স্টেশন মাস্টার বলেন, “রেললাইন থেকে পানি সরলে তারপরই ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে।”
মঙ্গলবার সকাল সোয়া ৬টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে পর্যটক এক্সপ্রেস।
এদিন ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
অতি ভারি বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পাশাপাশি কয়েকটি এলাকার মূল সড়কেও পানি উঠেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত