শিরোনাম
Passenger Voice | ০৩:৫১ পিএম, ২০২৬-০৭-০৫
বৈরী আবহাওয়া ও নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সব ধরনের নৌ যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।রোববার (৫ জুলাই) সকাল থেকে হাতিয়া-চেয়ারম্যানঘাট–নলচিরা রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
নৌযান চলাচল বন্ধ থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার উদ্দেশে শত শত যাত্রীকে নলচিরা ঘাটে অপেক্ষা করতে দেখা যায়। তবে প্রতিকূল আবহাওয়া ও উত্তাল নদীর কারণে ঘাট থেকে কোনো সি-ট্রাক, ফেরি কিংবা যাত্রীবাহী ট্রলার ছেড়ে যেতে পারেনি।
ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
হাতিয়া উপকূলীয় নদী বন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া চেয়ারম্যানঘাট–নলচিরা ঘাট রুটে চলাচলকারী সব ধরনের সরকারি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত