শিরোনাম
Passenger Voice | ০২:৪১ পিএম, ২০২৬-০৭-০৫
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার নামাজ রাজধানী তেহরানে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি নিহত খামেনি এবং তার পরিবারের চার সদস্যের জানাজা নামাজে ইমামতি করেন।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, প্রয়াত সর্বোচ্চ নেতার তিন ছেলে মাসুদ, মেয়সাম এবং মোস্তফা এই জানাজার নামাজে অংশ নেন।
তবে খামেনির ছেলে ও তার উত্তরসূরি মোজতবা খামেনি জানাজায় উপস্থিত ছিলেন না। ইসরায়েল তাকে হত্যা করার হুমকি দেওয়ায়, নিরাপত্তা ঝুঁকির কারণে তিনি এই জানাজার নামাজে অংশ নেননি।
জানাজায় উপস্থিত বিশিষ্ট রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মহসেনি এজেঈ।
এছাড়া ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি এবং আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানিও এই জানাজার নামাজে অংশ নেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত