শিরোনাম
Passenger Voice | ০৪:১২ পিএম, ২০২৬-০৭-০২
গত বছর অস্ট্রিয়ায় যেকোনো অটোমোবাইল ব্র্যান্ডের তুলনায় বিওয়াইডি’র বিক্রি বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ। জ্বালানি তেলের দাম রেকর্ড উচ্চতা থেকে কিছুটা কমলেও ইউরোপের দেশ অস্ট্রিয়ার অটোমোবাইল বাজারে চীনা ইলেকট্রিক গাড়ির চাহিদা বেড়েই চলেছে। প্রতিযোগিতামূলক দাম এবং অত্যাধুনিক প্রযুক্তির কারণে অস্ট্রিয়ার ক্রেতাদের কাছে চীনা ব্র্যান্ডগুলো এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
সম্প্রতি ভিয়েনায় আয়োজিত এক অটো শো-তে অস্ট্রিয়ার সাধারণ মানুষ চীনা ইলেকট্রিক গাড়িগুলোর প্রতি দারুণ কৌতূহল প্রকাশ করেছেন। সেখানে আগত এক দর্শনার্থী বলেন, ‘ইউরোপীয় কোম্পানিগুলোকে তাদের পুরনো ব্র্যান্ড ইমেজ বা ঐতিহ্যের সীমাবদ্ধতায় আটকে থাকতে হয়। কিন্তু চীনা কোম্পানিগুলো নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা করার ক্ষেত্রে অনেক বেশি স্বাধীন, যা তাদের এগিয়ে রাখছে।‘
গত বছর অস্ট্রিয়ায় যেকোনো অটোমোবাইল ব্র্যান্ডের তুলনায় বিওয়াইডি’র বিক্রি বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ। শুধু বিওয়াইডি নয়, আরও অনেক চীনা ব্র্যান্ড এখন দেশজুড়ে তাদের বিক্রয় নেটওয়ার্ক বিস্তৃত করছে।
অস্ট্রিয়ান কার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান গুন্থার কার্ল বলেন, ‘অন্যান্য অনেক দেশের তুলনায় অস্ট্রিয়াতে চীনা পণ্য বেশি সফল হচ্ছে। অস্ট্রিয়ার মানুষ নতুন প্রযুক্তির প্রতি বেশ উন্মুক্ত, যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই চীনা ব্র্যান্ডগুলো সেখানে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে।‘
বাজারে শেয়ার বাড়াতে চীনা ব্র্যান্ডগুলো এখন ইউরোপেই তাদের উৎপাদন কারখানা স্থাপন করছে। এরই অংশ হিসেবে এক্সপেং, জিএসি এবং সিনোট্রাক অস্ট্রিয়াতে গাড়ি উৎপাদন শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নের দুই বছর আগে আরোপিত শুল্ক এড়াতে স্থানীয়ভাবে উৎপাদনের এই কৌশল গ্রহণ করেছে চীনা নির্মাতা প্রতিষ্ঠানগুলো। সূত্র: সিএমজি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত