শিরোনাম
Passenger Voice | ০৪:০৩ পিএম, ২০২৬-০৭-০২
বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি চলাচল তিনদিন বন্ধ থাকবে। ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পন্টুন ও বেইলি পাটাতন সংস্কারের জন্য আজ সকাল ৬টা থেকে ৫ জুলাই সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। গতকাল সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পন্টুন, বেইলি পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে অসুবিধা হচ্ছিল। বিশেষ করে জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে ডুবে যাচ্ছিল, যার কারণে সংস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ সংস্কার শেষে রোববার সকাল থেকে আবারো ফেরি দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান এ কর্মকর্তা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত