শিরোনাম
Passenger Voice | ০২:২৫ পিএম, ২০২৬-০৬-২৯
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পণ্য পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাকও জব্দ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে হাটহাজারী পৌরসভার খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)।
হাটহাজারী থানা থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি মিনি ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় ট্রাকটি থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ হাজার ২৩৮ পিস ভারতীয় শাড়ি এবং ২৪৬ পিস থ্রিপিস উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, জব্দ করা পণ্যগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত