শিরোনাম
Passenger Voice | ০১:১১ পিএম, ২০২৬-০৬-২৯
সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক সংবাদমাধ্যমকে জানান, সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর কারারক্ষীরা কঠোর নিরাপত্তায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা শেষে আবার কারাগারে নিয়ে যায়।
এ দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ সংবাদমাধ্যমকে বলেন, ’দীপু মনি দীর্ঘদিন ধরেই এসব রোগে আক্রান্ত। তার নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন হয়। অসুস্থ হওয়ার পর তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসা শেষে তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, দীপু মনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত