শিরোনাম
Passenger Voice | ০২:০৯ পিএম, ২০২৬-০৬-২৬
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রাবিরতিকালে একটি মালবাহী ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধারসহ ট্রেনচালক মো. শাহজাহানকে (৫৪) আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত ১১টার দিকে র্যাব-৯ এর একটি দল এ উদ্ধার অভিযান পরিচালনা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৬০৩ নম্বর কন্টেইনার ট্রেনটি আখাউড়া আসার পর তল্লাশি চালায় র্যাব। শুরুতে বাধা দেন চালক। তবে সুযোগ বুঝে সহকারী চালক পালিয়ে যান। তল্লাশির একপর্যায়ে লোকোমোটিভে লুকানো বস্তা থেকে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়।
র্যাব-৯ এর কম্পানি কমান্ডার মোাহাম্মদ নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত