বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দালালের শাস্তি

Passenger Voice    |    ০৬:০০ পিএম, ২০২৬-০৬-২৫


বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দালালের শাস্তি

নিজস্ব প্রতিবেদক: বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেলে দালালি এবং তদবির বাণিজ্য যেন কোনভাবেই বন্ধ করা সম্ভব হচ্ছে না। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জন দালালকে শাস্তি দিয়েছেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান। 

উক্ত অভিযানে আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ৪ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ জনকে ১০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন বিআরটিএ’র ভ্রমমাণ আদালত। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

আটককৃতরা হলেন,মোঃ আশরাফুল ইসলাম বাবু (২২), মোঃ আকতার সরদার (৩৪), মোঃ তুহিন (৩৪), মোঃ রিপন (২৮)। 

এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।