শিরোনাম
Passenger Voice | ০২:০৮ পিএম, ২০২৬-০৬-২৩
কার্যক্রম নিষিদ্ধি আওয়ামী লীগ একটি মাফিয়া দল। তাদের মানবতাবিরোধী অপরাধ নিয়ে বিচার চলছে আদালতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি তাদের বিরুদ্ধে রায় হয়, তাহলে তারা নিষিদ্ধ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমনটাই জানান।
তথ্য উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো যেসব বিক্ষোভ-মিছিল কর্মসূচি পালন করছে, এটি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ।
আওয়ামী লীগের নৈতিক সাহস নেই মন্তব্য করে তিনি বলেন– তারা অনেক কিছু করতে পারবে, সরকার এমন কিছু মনে করে না। জনগণের নিরাপত্তার স্বার্থে কিছু জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দ্রুতই তা উন্মুক্ত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।ৃ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত