শিরোনাম
Passenger Voice | ০১:১৫ পিএম, ২০২৬-০৬-২৩
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার ওঠানো-নামানোর একটি যন্ত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তাপে চারটি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বন্দর ফায়ার স্টেশন।
রোববার (২২ জুন) বেলা আড়াইটার দিকে এনসিটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মোনেম বিল্লাহ বলেন, রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেনের (আরটিজি) ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তাপে চারটি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্দরের কর্মকর্তারা জানান, আগুনের ঘটনায় ঘটনাস্থলের একাংশে সাময়িকভাবে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম বন্ধ ছিল। তবে এনসিটির অন্যান্য অংশে কার্যক্রম স্বাভাবিক ছিল।
বন্দরের মুখপাত্র মো. নাসির উদ্দিন বলেন, শুরুতে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নৌবাহিনীর একটি দলও যুক্ত হয়। তবে টার্মিনালের কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত