শিরোনাম
Passenger Voice | ০৪:১৬ পিএম, ২০২৬-০৬-১৬
দেশের বৃহত্তম পদ্মা সেতু প্রকল্প এলাকায় সেতুর পিলারের কাছে মাটি সরিয়ে নেওয়া বন্ধ করা হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
এ সময় সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন।
এক সাংবাদিক প্রশ্ন করেন, সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে, পদ্মাসেতুর রেললাইনের নিচ থেকে মাটি খুঁড়ে নেওয়া হয়েছে।এ বিষয়ে জানতে চাই। জবাবে সেতুমন্ত্রী বলেন, আমি যতটা জেনেছি, এই মাটি খুঁড়ে নেওয়া হয়েছে বিষয়টা এরকম না। ওখানে যখন ব্রিজ হয়েছে, কিছু অবস্টাকল রাখা হয়, ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়। সেখান থেকে মাটি সরানো হয়েছিল।
ওটা প্রয়োজনেই সরানো হয়েছিল।
পরবর্তীতে দেখা যাচ্ছে যে, এই সরানোটাকে অন্যভাবে দেখছে। ইতিবাচকভাবে দেখা হচ্ছে না। ওখানে কিছু… কনস্ট্রাকশনের অংশ হিসেবে থাকে। দীর্ঘদিন ওটা সরানো হয়নি। ওটা দিয়ে একটু উঁচু জায়গা হয়ে যাওয়ার পর ওখান থেকে আবার মই দিয়ে কিছু কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে। যার ফলে সার্বিক বিবেচনায় ওটা সরানো হয়েছিল। এখন আবার সিদ্ধান্ত নেয়া হয়েছে, ঠিক আছে। ওটা এক্সট্রা মাটি ছিল। অবস্টাকল তৈরি করার জন্য। পরে যখন ব্রিজ চালু হয়ে গেছে, আবার সরিয়ে ফেলেছে। ওটা অস্থায়ীভাবে ছিল।
সেতুমন্ত্রী বলেন, যেহেতু এই ধরনের একটা মেসেজ গিয়েছে, যার জন্য আমরা বন্ধ করে ওখানে গাছ লাগানোর চিন্তা করে দিয়েছি। ওখানে গাছ লাগানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত